Published On: মঙ্গল, জানুয়ারী 31st, 2012

বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, ওপেক বলছে আরো বাড়বে

Share This
Tags

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আজ (মঙ্গলবার) বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম অন্তত এক ডলার বেড়েছে। এতে প্রতি ব্যারেল তেলের সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ১১১ দশমিক ৭৫ ডলার।
ইরানের তেলখাতের ওপর ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি অবরোধ আরোপের সিদ্ধান্ত নেয়ার পর এ দাম বাড়ল। এ ছাড়া, সুদানের সঙ্গে শুল্ক নিয়ে মতবিরোধ দেখা দেয়ায় দক্ষিণ সুদান থেকে তেল সরবরাহ আপাততঃ বন্ধ রয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ক্ষেত্রে এ ঘটনাও প্রভাব ফেলেছে। বিশ্বে তেল সরবরাহ নিয়ে যখন এসব অনিশ্চয়তা বিরাজমান ঠিক তখনই গ্রিসের সঙ্গে ইউরোজোনের নতুন ঋণ চুক্তি হতে যাচ্ছে। এ ছাড়া, ইউরোজোনে আন্তঃসরকার বাজেট পাসেরও সম্ভাবনা দেখা দিয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়নে তেলের চাহিদা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন ওপেক জানিয়েছে- ইরানের তেলখাতের ওপর অবরোধ আরোপ করা হলে বিশ্বে তেলের দাম আরো বেড়ে যাবে। গতকাল লন্ডনে এক সম্মেলনে ওপেকের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল-বারাদি এ কথা বলেছেন।
তিনি বলেন, “যদিও বাজারে তেলের ঘাটতি নেই তবে আমদানি বন্ধ করলে দামের ওপর প্রভাব পড়বে।” বারাদি আরো বলেছেন, ইরান যদি ইউরোপীয় দেশগুলোতে তেল রপ্তানী বন্ধের সিদ্ধান্তে স্থির থাকে তাহলে যে বাজারে তেলের দাম বাড়বে তা বলার অপেক্ষা রাখে না এবং সে সময় দাম দেড়শ’ ডলার পর্যন্ত উঠতে পারে। ফলে, কিছু সময়ের জন্য বিশ্ব অর্থনীতিকে দাম বাড়ার চাপ সহ্য করতেই হবে। তিনি বলেন, কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক নিষেধাজ্ঞা কখনোই ভালো কোনো কিছু ডেকে আনবে না। ইউরোপের এ আচরণে তিনি মর্মাহত বলেও জানান।
ইরান হচ্ছে ওপেকের দ্বিতীয় প্রধান তেল উৎপাদনকারী দেশ।

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>