Published On: শনি, জানুয়ারী 28th, 2012

বিন লাদেন হত্যা মিশনঃ পাকিস্তানী ডাক্তার ছিল মার্কিন অনুচর – পেনেট্টা

Share This
Tags

মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পেনেট্টা এবার জনসমক্ষে স্বীকার করে নিলেন, পাকিস্তানে লাদেন হত্যা মিশনে গুরতবপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছিল এক পাকিস্তানী ডাক্তার । সিবিএস নিউজকে দেওয়া এক ঘন্টার এই সাক্ষাতকারে লিওন পেনেট্টা বলেন, এবোটাবাদের অপারেশনে গোয়েন্দা তথ্য দিয়ে শাকিল আফ্রিদি নামের ঐ পাকিস্তানের ডাক্তার মার্কিন সিল বাহিনীর  রেইড এ দারুন সহায়তা করেছিল । ডাক্তারের গোয়েন্দা তথ্য ছিল মার্কিনিদের জন্য মহামুল্যবান । কেননা পাকিস্তানের অভ্যন্তরে এই ধরনের সরাসরি অভিযানের অনেক ঝুকি ছিল, কাজেই লাদেনের অবস্থান নিয়ে ১০০ ভাগ নিশ্চিত হওয়া জরুরী ছিল । ডাক্তার আফ্রেদি টীকাদান কর্মসূচীর আওতায় সিআইএর এজেন্ট হিসেবে বিন লাদেনের বাড়িতে যান এবং গোপনে বিন লাদেন ডিএনএ সংগ্রহ করেন , যা মার্কিনিরা পরীক্ষা-নিরীক্ষা করে ঐ বাড়িতে লাদেনের অবস্থান নিশ্চিত করেন । বিষয়টি পাকিস্তানের গোয়েন্দাদের নিকট উন্মোচিত হবার পর হতে ঐ ডাক্তারকে বিশ্বাসঘাতকতার জন্য পাকিস্তান সরকার নিরাপত্তা হেফাজতে নেয় । মিঃ পেনেট্টা সাক্ষাতকারে ডাক্তার আফ্রিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন । মিঃ পেনেট্টা সাক্ষাতকারে বলেন, বিন লাদেনের অবস্থান নিয়ে পাকিস্তান সরকারের ধারণা ছিল কিনা , তা নিয়ে তার পরিস্কার ধারণা নেই । তবে তার ভাষ্যমতে ডাক্তার আফ্রিদির বিষয় নিয়ে মিডিয়ার দৃষ্টি কমে গেলে তাকে পাকিস্তান সরকার মার্কিনিদের নিকট হস্তান্তর করবে । কেননা ডাক্তার আফ্রিদির জন্য পাকিস্তানের মাটি হারাম হয়ে গেছে , তিনি যেকোন সময় তালেবানদের হামলার স্বীকার হতে পারেন । সিবিএস নিউজকে দেওয়া লিওন পেনেট্টার এই সাক্ষাতকারটি রোববার সম্প্রাচার করা হবে ।

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>