মাতাল মনীষা
একটা সময় বলিউডের রূপালী পর্দা কাঁপিয়েছেন নেপালি কন্যা মনীষা কৈরালা।‘মান’, ‘এক ছোট কি লাভ স্টোরি’র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে কোটি কোটি সিনেমাপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে মনীষার জীবন মোটেও ভালো কাটছে না। ভালোবেসে ২০১০ সালের ১৯ জানুয়ারি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে ঘর বেঁধেছিলেন মনীষা। কিন্তু বিয়ের পরপরই তাদের ঘরে অশান্তি শুরু হয়। এ কারণে সম্প্রতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মনীষা। ফলশ্রুতিতে তাকে ঘিরে মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ব্যক্তিগত জীবন নিয়ে মনীষা যখন চিন্তিত, তখন আরেকটি বিতর্কে জড়ালেন তিনি। সমপ্রতি মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে মনীষা মাতাল অবস্থায় ধরা পড়েন। তার দীর্ঘদিনের বন্ধু প্রশন্ত চৌধুরী মুম্বাইয়ের ভার্সোভাতে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি পার্টিরও আয়োজন করেন। সেখানে মনীষাকে আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘ সময় পার্টিতে থেকে মনীষা অতিরিক্ত মদ্যপান করেন। এর ফলে একটি মূহুর্তে তিনি বেসামাল হয়ে পড়েন। মদ্যপানে তিনি এতটাই উন্মাতাল ছিলেন যে, তাকে বাড়ি পর্যন্ত ধরে নিয়ে আসতে হয়।














