মেয়েদের স্কুলে ঢুকে প্রেমিকার সঙ্গে কথা
ঢাকার মোহা
ম্মদপুরে বোরকা পরে মেয়েদের স্কুলে ঢুকে প্রেমিকার সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার সময় এক কিশোর ধরা পড়েছে। মোহাম্মদপুরের প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে।
গতকাল সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনার পর ওই কিশোর এবং তার এক বন্ধু ও বন্ধুটির কলেজছাত্রী স্ত্রীকে পুলিশ হেফাজতে দেয়া হয়। পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। ওই ছাত্রীর সঙ্গে তার দেখা ও কথা হয়েছে দাবি করে কিশোরটি বলে, তারা পরস্পরকে ভালোবাসে।কিশোরটির সঙ্গে থাকা কলেজ ছাত্রীটি জানান, তিনি নিজে ইডেন কলেজে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। তবে তার স্বামী আদাবরের একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র বলে দাবি করেন তিনি।












