Published On: সোম, জানুয়ারী 23rd, 2012

দর্শকদের তাক লাগিয়ে দেন ইশা

Share This
Tags

কাটরিনা কাইফ অনেক ভাল একজন ড্যান্সার। তবে অগ্নিপথ ছবির চিকনি চামেলি গানটিতে তেমন একটা ভাল পারফর্ম তিনি করতে পারেননি। একদমই সাদামাটা পারফর্ম করেছেন । এর চেয়ে আমি অনেক বেশি ভাল নাচতে পারি। এমন কথাই সমপ্রতি মিডিয়াকে বলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন খাল্লাস খ্যাত আইটেম গার্ল ইশা কোপিকার। সম্প্রতি ইশা ভারতের নাস্তিক ফেস্টিভালে মারাঠি ছবির সুপারহিট গান কমডি পালালি-তে লাইভ পারফর্ম করে দর্শকদের তাক লাগিয়ে দেন। সেখানে চারদিকে শুধু ইশারই প্রশংসা উচ্চারিত হচ্ছিল। গানটিতে চিকনি চামেলির কিছু স্টেপও করেছেন ইশা। অনেকেই বলেছেন, ইশার এ নাচ কাটরিনার চেয়ে ভাল হয়েছে। আর এসব মন্তব্যের বিপরীতেই যেন আবেগ ধরে রাখতে পারেননি ইশা। কাটরিনা কাইফের সমালোচনা শুরু করে দেন তিনি। বিশেষ করে যখন মিডিয়াগুলো তার কাছে আসে তখনই নিজের প্রশংসা করে কাটরিনাকে নিচে নামানেরা চেষ্টা করেন তিনি। ইশা তার বক্তব্যে কাটরিনার সমালোচনা করে আরও বলেন, শিলা কি জাওয়ানিতে কাটরিনা মোটামুটি ভাল পারফর্ম করেছিলেন। কিন্তু সেই তুলনায় কিছুই হয়নি চিকনি চামেলি। কাটরিনাকে একদমই প্রাণবন্ত মনে হয়নি গানটিতে। গানটির বিশাল আয়োজন থাকা সত্ত্বেও কেমন জানি খালি খালি মনে হয়েছে। তার চেয়ে আমি আজ যে পারফর্ম করলাম সেটা অনেক বেশি ভাল হয়েছে চিকনি চামেলির চেয়ে। আগত দর্শকরাও সেটাই বলেছেন। নিঃসন্দেহে কাটরিনা অনেক ভাল মানের পারফর্মার, কিন্তু আমার চেয়ে ভাল বলে আমি মনে করি না। সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন্ন অভিনেত্রী কাটরিনা সম্পর্কে ইশা কোপিকারের এমন বক্তব্য বর্তমানে ঠাঁই পাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়, যার মাধ্যমে ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি। তবে ইশার এমন মন্তব্যের বিপরীতে কোন জবাব এখন পর্যন্ত দেননি কাটরিনা।

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>