StateNewsBD | স্টেট নিউজ বিডি

ডেথ জোনে রেসকিউ টিম- মিলেছে সজলের ব্যাগ
স্টাফ রিপোর্টার: পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়া জয় শেষে নেমে আসার পথে নিহত সজল খালেদের ডেথ জোনে পৌঁছেছে রেসকিউ টিম। সেখান থেকে সজলের একটি ব্যাগ উদ্ধার করেছেন তারা। তবে গতকাল পর্যন্ত তার মরদেহের সন্ধান পাননি উদ্ধারকারীরা। শেরপারা ধারণা করছেন, হিমালয়ের প্রায় সাড়ে ৮ হাজার মিটার উচ্চতায় অবস্থিত সজলের মরদেহ বরফে ঢেকে গেছে। আজকের মধ্যে মরদেহের সন্ধান মিলতে পারে। নেপালে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শামীমা চৌধুরী গতকাল টেলিফোনে মানবজমিনকে এ তথ্য জানান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাউথ সামিটে অবস্থান করতে না পারায় মরদেহ উদ্ধারে যাওয়া শেরপারা ওই ব্যাগ নিয়ে হিমালয়ের ৬৮০০ মিটারে অবস্থিত ক্যাম্প ৪-এ ফিরে এসেছে। শেরপা দল প্রায় ঘণ্টা দুয়েক ডেথ  জোনে অবস্থান করে সজল খালেদের ব্যাগ খুঁজে পেয়েছে। শামীমা চৌধুরী আরও বলেন, আজ সকালে দ্বিতীয় পদক্ষেপ নিতে শেরপাদল আবারও সাউথ সামিটে ফিরে যাবে। তাদের ধারণা, সজলের মরদেহ বরফে ঢেকে গেছে। এর আগে শনিবার সজল খালেদের মরদেহ নামিয়ে আনতে হিমালয়ের বেস ক্যাম্প থেকে সাউথ সামিটের পথে রওনা দেয় একদল  শেরপা। এ অভিযানে ১২ জনের এই শেরপা দলের সঙ্গে একটি ব্যাকআপ দলও রয়েছে, যারা তাৎক্ষণিক সহযোগিতা দেবে। সজল খালেদের মৃতদেহ হিমালয়ের প্রায় ৮৭৫০ মিটার উচ্চতায় সাউথ সামিটে রয়েছে। তার মরদেহ উদ্ধারে শুক্রবার সেভেন সামিট ট্র্যাকিং লিমিটেডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয় নেপালের পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের। চুক্তি অনুযায়ী, প্রতি আধা ঘণ্টা পরপর উদ্ধার তৎপরতার সর্বশেষ অবস্থা ও ভিডিওচিত্র সরবরাহের পাশাপাশি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করবে  সেভেন সামিট। শেরপারা সজল খালেদের মরদেহকে বেস ক্যাম্প-২ পর্যন্ত  নিয়ে এলে সেখান থেকে তা হেলিকপ্টারে কাঠমান্ডুতে আনা হবে। প্রকৌশল ডিগ্রিধারী সজল খালেদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। ছয় ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। হিমালয়ের মেরা পিক, চুলু ওয়েস্ট ও লান্সিসারি চূড়া জয় করেছিলেন তিনি। এদিকে সজল খালেদের মরদেহের জন্য তার পরিবারের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উল্লেখ্য, এভারেস্ট চূড়া থেকে ফেরার পথে গত ২০শে মে মারা যান চলচ্চিত্র নির্মাতা  মোহাম্মদ খালেদ হোসেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অর্থ যোগাচ্ছে সরকার।

ওয়াংখেড়ের বিখ্যাত মস্তিষ্ক কাজ করল না ইডেনে
ওই তো, ওই তো টিমের দুই সতীর্থর কাঁধে আবার উঠে পড়েছেন তিনি। শিশুর উচ্ছ্বাসে দুলিয়ে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের সমুদ্রনীল ফ্ল্যাগ। এক বার নামলেন এবং নেমেই পড়ে গেলেন ‘ভাংনাম’ নৃত্যরত হরভজন সিংহ-র সামনে। ব্যস, আর রক্ষে আছে? এক মুহূর্তও দেরি নেই, এক হাতের এক ঝটকায় একেবারে সর্দারের কোলে!

দু’বছর আগেও আরব সাগরের পারে এই একই ফ্রেম ছিল না? ওয়াংখেড়ের মায়াবী রাতেও সেই তাঁকে কাঁধে নিয়ে ভিকট্রি ল্যাপ দিয়েছিলেন না বিরাট কোহলি?

রাত্তির বারোটাতেও ঠিক বোঝা যাচ্ছিল না, ম্যাচটা আদতে হচ্ছে কোথায়? ওয়াংখেড়ে না ইডেনে? না, মাঠে তো তিনি রবিবারও নামেননি। তাঁর ব্যাটিংকে ঘিরে সৃষ্টি হয়নি কোনও নতুন সম্মোহন। তবে যে ওই ক্লাবহাউস, গ্যালারি থেকে ‘সচিন..সচিন..’ জান্তব গর্জন উঠছে, তিনি ভিকট্রি ল্যাপ দেওয়ার সময় আতসবাজির রোশনাইয়ে নিত্যনতুন রং বদলাচ্ছে মিনিটে-মিনিটে? ওগুলো তা হলে কীসের সম্মোহনে?

আসলে ২ এপ্রিল, ২০১১ এবং ২৬ এপ্রিল, ২০১৩, দু’বছরের ফারাকে, দুই ভিন্ন প্রেক্ষাপটে সচিন রমেশ তেন্ডুলকর দুই ভিন্ন আবেগের তৈলচিত্র এঁকে দিয়ে গেলেন।

পাংশু মুখে ট্রফি তুলে দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট।

সে দিন ওয়াংখেড়েতে বিশ্বকাপ জিতেছিলেন ক্রিকেট-ঈশ্বর। অধরা স্বপ্ন ছুঁয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে যোগ করেছিলেন এক নতুন অধ্যায়। নেপথ্যে ছিল, এই এমএস ধোনিরই দুর্ধর্ষ ইনিংস।

আজ ইডেনে জীবনে প্রথম ও শেষ বারের জন্য আইপিএল ট্রফি জিতে ফেললেন সচিন রমেশ তেন্ডুলকর। আশ্চর্যজনক ভাবে, সেই এমএস ধোনিকেই নেপথ্যে রেখে। এবং তেইশ বছরের ক্রিকেট-জীবনের সর্বশেষ অধরা স্বপ্ন ছুঁয়ে জানিয়ে দিলেন, এই শেষ। আর আইপিএল খেলছেন না!

সচিন রমেশ তেন্ডুলকর তাই মাঠে থাকুন চাই না থাকুন, ব্যাট হাতে নামুন চাই না নামুন, ছেষট্টি হাজারের ইডেনের তাই কিছু এসে যায়নি। যারা বিকেল থেকে দু’টো টিমের উদাত্ত সমর্থনে নিজেদের ভেঙে নিয়েছে, মাঠে শাপমোচনের প্রতিজ্ঞা দেখিয়ে যারা ক্রিকেটকে জিতিয়ে দিয়েছে, এবং একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধিক্কারে ডুবিয়ে দিয়েছে এন শ্রীনিবাসনকে।

বোর্ড প্রেসিডেন্টের মুখটা দেখতে কেমন লাগছিল, সে আলোচনা থাক। নিজের অন্যায় দম্ভের যথাযথ উত্তর তাঁকে দিয়ে দিয়েছে ছেষট্টি হাজারের ইডেন। দিয়ে দিয়েছে, আইপিএল ফাইনালের মতো মহামঞ্চে। শ্রীনিবাসনের কোনও উত্তর ছিল না রাতে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি? তাঁরও কি থাকবে?

স্মিথ আউট।

বরং রবিবারের পর ধোনির স্ট্র্যাটেজি জাতীয় তর্কের বিষয়বস্তু হয়ে উঠবে। কোন যুক্তিতে সাত নম্বরে নিজেকে নামিয়ে দেন তিনি? পঞ্চাশের মধ্যে অর্ধেক টিম ডাগআউটে বসে পড়েছে দেখেও? নামলেন যখন সামনে একটা প্রায় অসম্ভব লক্ষ্য। কখনও ৩৮ বলে ৭৭, কখনও ১৮ বলে ৫৩। একের পর এক উইকেট পড়েছে, আস্কিং রেট ছুঁয়েছে কুড়িতে, অসহায় ভাবে দেখতে হয়েছে তাঁকে। নিজেরই দোষে, ঐতিহাসিক ভুলে। দু’বছর আগে দেশকে বিশ্বকাপ ফাইনাল জিতিছিলেন ধোনি প্রায় একই অবস্থা থেকে। সে দিন পরপর সচিন-সহবাগ চলে গিয়েছিলেন। ভারত অধিনায়ক ব্যাটিং অর্ডারে উঠিয়ে এনেছিলেন চারে। আজ তাঁর বিখ্যাত মস্তিষ্ক কেন চালে এমন ঐতিহাসিক ভুল করল জানা নেই। ইডেনের উইকেট আজ গতি-বিমুখ ছিল না, গতিশীল ছিল। বল ভাল আসছিল ব্যাটে। ধোনি আগে নামলে ম্যাচের কাহিনি অন্য রকম যে হত নাজঙ্গি মুম্বই সমর্থকও কী গ্যারান্টি দিয়ে বলতে পারবে?

এবং সব শেষে কী পেলেন ভারত অধিনায়ক? না, চরম তাচ্ছিল্য। যা ধোনির দিকে ছুড়ে দিলেন ভারতীয় টিমে তাঁরই প্রিয়পাত্র রোহিত শর্মা। মুম্বইয়ের ১৪৮ তাড়া করতে নেমে চেন্নাইয়ের শেষ বলে যখন দরকার ছিল ২৯, ব্যাট হাতে যখন ক্রিজে নিস্ফল আক্রোশ দেখাচ্ছেন সিএসকে ক্যাপ্টেন, অত্যাশ্চর্য ফিল্ড প্লেসমেন্ট করে ফেললেন রোহিত শর্মা। সাত জন ফিল্ডার সার্কেলে, একটা স্লিপ, একটা ডিপ স্কোয়্যার লেগ, শর্ট মিড উইকেট কী নেই! যেন ভারত অধিনায়ককে বুঝিয়ে দেওয়া, ক্রিকেটবিশ্বের সেরা ফিনিশার তুমি, নাও এ বার ম্যাচটা বের করো!

দু’বলে দু’উইকেট। ইডেনে বিধ্বংসী মালিঙ্গা।

চেন্নাই অবশ্য ধ্বংস হয়ে গিয়েছিল অনেক আগে, মাঠে নামারও আগে। টিমের উপর কলঙ্কের অসহ্য চাপ কী ভাবে যে একটা চ্যাম্পিয়ন টিমকেও ঝাঁঝরা করে দিতে পারে, আদর্শ উদাহরণ হিসেবে থেকে গেল আইপিএল ফাইনালের চেন্নাই। বোলিংয়ের সময় তবু স্ফুলিঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু ব্যাটিংয়ে? হাসি আর বিজয় যেন ক্রিজে নেমেই আইসিইউতে ঢুকে পড়লেন! ৩ রানে উড়ে গেল ৩ উইকেট! বাকি হাড়গোড় ভাঙা ছিল সময়ের অপেক্ষা। খুব সহজে, চেন্নাই আজ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যই ছিল না।

মহাদশমীর ইডেনে রাতের সাড়ে পাঁচ ফুটের মহানায়ককে ঘিরে উৎসব দেখলে আবার মনে হবে, এক দিক থেকে ঠিকই হল। বোর্ড প্রেসিডেন্ট সদম্ভ তর্জনগর্জনে মসনদ বাঁচালেও দেশবাসীর কাছে ন্যায়যুদ্ধে হেরেছেন। চেন্নাইয়ের হারও তাই ঠিকই আছে। যে টিমের ‘মালিক’-এর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, সেই টিম আইপিএল জিতলে ক্রিকেট ন্যায় পেত কি? বরং এই ভাল। যাঁর হাতে ট্রফি উঠল, তিনি আর কিছু না করুন, অন্তত ট্রফির শুদ্ধিকরণটা তো করে দিয়ে গেলেন। আড়াই দশক পরেও তিনি আজও আসমুদ্রহিমাচলের কাছে ভরসার খড়কুটো। আজও বিশ্বাসের শালগ্রামশিলা ওই পাঁচ অক্ষরের নাম।

তেন্ডুলকর!

আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষ
স্টাফ রিপোর্টার: লাঞ্চ বিলের দাবিতে আশুলিয়ায় সকাল থেকে বিক্ষোভে নামেন গার্মেন্টস শ্রমিকরা। এসময় তারা রাস্তা অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আহত হন প্রায় ৪০ জন শ্রমিক। একই দাবিতে রোববার রাত থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশী এ্যাকশেনের মুখে তারা ছত্রভঙ্গ হন। রাতের ঘটনার জের ধরে আজ সকাল থেকে আবারও বিক্ষোভে নামেন শ্রমিকরা। এ প্রসঙ্গে ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশের এ এস পি মনির হোসেন  জানান, সকাল থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার শ্রমিক লাঞ্চ বিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। প্রথমে জনস্বার্থে তাদের বুঝিয়ে অবরোধ থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে আরও কিছু শ্রমিক যোগ দিয়ে কয়েকটি ফ্যাক্টরি ভাংচুরের চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে শ্রমিকদের বাধা দেয়্ াহয়। তিনি বলেন, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। বেশ কয়েক দিন ধরে আশুলিয়ায় শ্রমিকরা লাঞ্চ বিলের জন্য আন্দোলন করছেন। এরইমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান শ্রমিকদের ওই দাবি পুরণ করেছেন। তবে বেশিরভাগ কারখানা মালিক তা বাস্তবায়ন করেনি। এরই প্রতিবাদে শ্রমিকরা সংগঠিত হয়ে আন্দোলনে নামেন।

এ যেন মগের মুল্লুক: বিএনপি
স্টাফ রিপোর্টার: সরকার বিরোধী দলের সভা-সমাবেশ ও মিছিল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়ে সংবিধানবিরোধী আচরণ করছে বলে জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, এই দেশটা যেন সরকার মগের মুল্লুকে পরিণত

হয়েছে। শেখ হাসিনা যেটা বলছেন, তার মন্ত্রিসভা, উকিল-মোক্তাররা তাই করছেন। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। শামসুজ্জামান অভিযোগ করে বলেন, সরকার সংবিধানবিরোধী ও স্বৈরাচারী দৃষ্টিতে বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। অথচ সরকারের আশ্রিত ১৪ দল তাদের রাজনৈতিক কর্মসূচি ঠিকই পালন করছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সরকার শুধু সমাবেশ বন্ধ করেই ক্ষান্ত হয়নি, বিএনপির কার্যালয়টি কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশের বাধায় দলটির কার্যালয়ে কেউ আসতে পারছে না, এমনকি কার্যালয়  থেকে যেতেও পারছে না। বর্তমান সরকার ১৯৭৪ সালকেও হার মানিয়েছে। তিনি বলেন, দেশে এখন ১৯৭২-৭৫ সালের মতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করছেন তার কন্যা শেখ হাসিনা। দলের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুকে কাশিমপুরের হাই সিকিউরিটি জোনে রাখার নিন্দা জানিয়ে শামসুজ্জামান বলেন, ওই জোনে দুর্ধর্ষ সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের রাখা হয়। অথচ সেখানে রাখা হচ্ছে নির্বাচিত একজন সংসদ সদস্যকে। সারা দেশের কারাগারগুলোতে হাজার হাজার নেতা-কর্মীকে আটক রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, আমরা বলতে চাই, যত গ্রেপ্তার, হুমকি, নির্যাতন করা হোক না কেন, আন্দোলন থেকে বিএনপিকে সরানো যাবে না। আন্দোলনের কর্মসূচি দেয়া থেকে পিছিয়ে গেছেন কেন- জানতে চাইলে শামসুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এটা সাময়িক সিদ্ধান্ত। কর্মসূচির মধ্যেই আমরা চলছি। অপেক্ষা করুন, কঠোর কর্মসূচি আসছে।

সাধারণ সভা-সমাবেশে কোন আপত্তি নেই: তথ্যবিবরণী
স্টাফ রিপোর্টার: সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে চট্টগ্রামে পুলিশ স্টেশন উদ্বোধনকালে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে তথ্য অধিদপ্তর। গতকাল রাতে পাঠানো  এক তথ্য বিবরণীতে বলা হয়, আজ (রোববার) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ পুলিশ ষ্টেশন উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের স্পষ্টীকরণের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে যদি কোন রাজনৈতিক দল এমন কোন কর্মসূচি দেয় যাতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি, নিরাপত্তাহীনতা কিংবা নাশকতার আশঙ্কা থাকে বা সেরূপ লক্ষণ পরিলক্ষিত হয়, তবে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে সেসব দলের সভা-সমাবেশের কর্মসূচি পালনের অনুমতি দেবে না সরকার। তিনি তার বক্তব্যে ব্যাখ্যাসহকারে বলেছেন যে, সাধারণ সভা-সমাবেশ করার ব্যাপারে কোন আপত্তি নেই। এটা কোন নিষেধাজ্ঞা নয় বরং জনগণের জানমাল রক্ষার্থে পূর্বসতর্কীকরণ ব্যবস্থা। এ ব্যাপারে বিভ্রান্তির কোন অবকাশ নেই।

পুলিশের জালে দুই রঞ্জি ক্রিকেটার
ক্রিকেট-জুয়ার তদন্তে ক্রমশ জাল গোটাচ্ছে পুলিশ। রবিবার দিল্লি পুলিশের জালে ধরা পড়লেন আরও দুই রঞ্জি ক্রিকেটার। গ্রেফতার হয়েছে দুই বুকিও। শ্রীসন্ত-চান্ডিলাদের আজ আরও এক দফা জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে দিল্লি পুলিশের একাধিক দল।

পুলিশের পাশাপাশি সক্রিয় হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। রবিবার বোর্ডের জরুরি বৈঠকে বার্তা দেওয়া হয়েছে, আইপিএলের প্লে-অফ পর্যায় থেকেই ক্রিকেট জুয়া ঠেকাতে কড়া পদক্ষেপ করা হবে। সেই মতো একাধিক সিদ্ধান্তের কথা জানানোও হয়েছে।

রবিবার মুম্বই থেকে ধরা পড়া মণীশ গুড্ডেওয়ার ও বাবুরাও যাদব যথাক্রমে বিদর্ভ ও রেলওয়েজের হয়ে কয়েক বছর আগেও ক্রিকেট খেলেছেন বলে জানিয়েছে পুলিশ। ধরা পড়েছেন দুই বুকি সুনীল ও কিরণ। ধৃত বুকি এবং ক্রিকেটারদের টেলিফোন রেকর্ড থেকেই এই চার জনের হদিস পাওয়া যায় বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।

এ দিনও দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের অফিসারেরা সকাল থেকে দফায় দফায় জেরা করেন শ্রীসন্ত, চান্ডিলা ও অঙ্কিত চহ্বাণকে। সোমবারই শ্রীসন্তদের পুলিশি হেফাজতে রাখার মেয়াদ শেষ হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার তিন ক্রিকেটার জামিনের আবেদন করার আগে যত বেশি সম্ভব তথ্য জোগাড় করাটাই তাঁদের প্রধান লক্ষ্য। জামিনের বিরোধিতায় অভিযুক্তদের বিরুদ্ধে সব নথিপত্র নিয়ে কোর্টে হাজির থাকতে চাইছে পুলিশ।

আজ তিন ক্রিকেটারকে পাশাপাশি বসিয়ে জেরার সময় শ্রীসন্ত, চান্ডিলা ও অঙ্কিত চহ্বাণ একে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করেন বলে পুলিশ সূত্রের খবর। একটা সময় তিন জনের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়ে যায়। পরে জিজু-সহ চার বুকির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় শ্রীসন্তদের। তাতে অনেক নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের।

নভর জেরা শ্রীসন্ত, চান্ডিলা, অঙ্কিতকে

• ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখতেন চান্ডিলা

• জুয়ার টাকায় আড়াই লাখে দু’টি জিনস কেনেন চান্ডিলা

• ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচেও সক্রিয় ছিল বুকিরা

• শ্রীসন্তদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস এফআইআর করবে

পুলিশের দাবি, জেরার মুখে তিন বুকি চন্দ্রেশ, জিজু ও মণীশ জানিয়েছেন যে, ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের টাকাপয়সা পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন অজিত চান্ডিলা। তবে করাচিতে বসে থাকা আনিস ইব্রাহিম এবং টাইগার মেমনের সঙ্গে টাকাপয়সা সংক্রান্ত যোগাযোগ মূলত তাঁরাই রাখতেন। জেরায় চান্ডিলা জানিয়েছেন, স্পট-ফিক্সিংয়ের টাকায় তিনি প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে দু’টি জিন্স প্যান্ট কেনেন। দামি ব্র্যান্ডের জামা, ঘড়িও ওই টাকায় কিনেছেন। যা দেখে তার স্ত্রী এবং বাড়ির লোকেরা এক সময় অবাক হয়ে যান। একটি সূত্রের বক্তব্য, পুলিশের হাতে ধরা পড়ার সময় নিজেকে কেরল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেছিলেন শ্রীসন্ত। যদিও দিল্লি পুলিশ সে সবে পাত্তা না দিয়ে শ্রীসন্তকে সরাসরি নিজেদের গাড়িতে তুলে নেয়।

ক্রিকেটারদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়েছে দিল্লি পুলিশের একাধিক দল। দিল্লি ছাড়াও কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, পুণে, জয়পুর ও বেঙ্গালুরুর যে সব হোটেলে আইপিএলের দলগুলো থাকত, শহরের যে সব রেস্তোঁরা, শপিং মলে ক্রিকেটাররা ঘুরে বেড়াতেন, যেখানে যেখানে বুকিদের সঙ্গে পার্টিতে যোগ দিতে যেতেন প্রতিটি জায়গা থেকে ক্লোজড সার্কিট টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যে সব বড় দোকান থেকে জামাকাপড়, ইলেকট্রনিক সরঞ্জাম কিনেছেন ধৃত তিন ক্রিকেটার, সিসিটিভি-র ফুটেজ থেকে সেই সব কেনাকাটার ছবিও জোগাড় করার চেষ্টা চালানো হচ্ছে। এই সব কিছুই প্রমাণ হিসেবে আদালতে পেশ করতে চায় পুলিশ।

গোয়েন্দা সূত্রের খবর, এ দিনই কলকাতার দু’টি পাঁচতারা হোটেলে দিল্লি পুলিশের তদন্তকারী দল গিয়ে সিসিটিভি ফুটেজ এবং হোটেলের রেজিস্টার চেয়েছে। ওই দু’টি হোটেলেই আইপিএল-এর বিভিন্ন দলের খেলোয়াড়েরা উঠতেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের মাধ্যমে (আইবি) প্রচুর ফোন রেকর্ডও খতিয়ে দেখবে দিল্লি পুলিশ। বিশেষ করে ‘জুনিয়র কলকাতা’ নামে এক বুকির সঙ্গে কলকাতার কোনও জুয়াড়ির যোগ রয়েছে কি না, তা দেখা হবে। পুলিশ সূত্রের খবর, ‘জুনিয়র কলকাতা’র একাধিক এজেন্ট কলকাতায় কাজ করত। এর আগে এক বার আইপিএলের সময় তাঁদের গ্রেফতারও করেছিল পুলিশ। তাঁরা এ বারের আইপিএলেও সক্রিয় কি না, তা দেখছেন তদন্তকারীরা।

গোয়েন্দারা জানতে পেরেছেন, এ বারের আইপিএল-এ ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচেও সক্রিয় ছিল বুকিরা। কিন্তু অঙ্কিত ও অজিতকে সেই ম্যাচে খেলানোই হয়নি। ফলে বুকিদের বহু টাকা লোকসান হয় বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ওই ম্যাচে কোন কোন বুকি মাঠে এসেছিল এবং কাকে কত টাকা দেওয়া হয়েছিল, তা এখন খুঁজে বের করতে চাইছে পুলিশ।

এ দিন সকালেই দিল্লি পুলিশ জানতে পারে, ধৃত তিন ক্রিকেটারের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে আলাদা করে এফআইআর করবে রাজস্থান রয়্যালস। দিল্লি পুলিশের তদন্তকারী দলের নেতা এস এন শ্রীবাস্তব এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত। তাঁর কথায়, “দলের তরফে ওদের বিরুদ্ধে এফআইআর করা হলে এই মামলায় পুলিশের হাত আরও মজবুত হবে।”

মুম্বই পুলিশ ইতিমধ্যেই শ্রীসন্তের ল্যাপটপে বেশ কয়েক জন মডেল এবং কয়েক জন উঠতি বলিউড নায়িকার প্রচুর ছবি পেয়েছে। গুড়গাঁওয়ের এক হোটেলের সিসিটিভি ফুটেজে শ্রীসন্ত ও অজিত চান্ডিলাকে বেশ কয়েক জন মহিলা এসকর্টের সঙ্গে দেখা গেছে। পুলিশের সন্দেহ, বুকিরা ক্রিকেটারদের স্পট-ফিক্সিংয়ে টানতে নানা ভাবে মধুচক্রে জড়িয়ে দিত।

দিল্লি পুলিশের এক কর্তা আজ জানান, স্পট-ফিক্সিং নিয়ে প্রথম যে অফিসার তদন্ত শুরু করেছিলেন, সেই বদ্রীশ দত্ত চলতি মাসের গোড়ায় কেন আত্মহত্যা করেছিলেন, তার কিছুটা হদিশ মিলেছে। পুলিশের ধারণা, আন্ডারওয়ার্ল্ডের চাপেই তিনি আত্মহত্যা করেন।

এই পরিস্থিতিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও। সব খেলাতেই গড়াপেটা রুখতে কঠোর আইন আনা নিয়ে আজ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে দীর্ঘ পরামর্শ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বল। পাশাপাশি বোর্ড দিল্লি পুলিশের কর্তাদের জানিয়েছে যে, তারা নিজেদের মতো করে গোটা ঘটনার তদন্ত করতে চায়। এ জন্য বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান রবি সাওয়ানিকে মামলা সম্পর্কে বিস্তারিত জানতে দিল্লি পুলিশের কাছে পাঠানো হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার-প্রধান আলোচনার ভিত্তিতে: আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অসাংবিধানিক ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন।

আজ রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন।

বিরোধী দল ও সংলাপ বিষয়ে আশরাফ

সংলাপের আহ্বান জানিয়ে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ইতিমধ্যে বিরোধী দলকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। সংসদে এসে তিনি তাদের দাবি পেশ করার কথা বলেছেন। আশরাফ যোগ করেন, ‘একজন প্রবীণ রাজনীতিবিদ বলেছেন, জাতীয় স্মৃতিসৌধে আলোচনা হবে। আমাদের জানামতে, সেখানে কোনো আশ্রয়কেন্দ্র নেই যে বসে কোনো আলোচনা করা যাবে।’

‘সংসদে গিয়ে আমরা কোনো ফর্মুলা পেশ করব না। কারণ, সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটা সরকার বাতিল করে দেবে’—বিরোধী দলের এমন অবস্থানের বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘তাদের প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আলোচনা হবে। এই আলোচনা ভোটাভুটির মাধ্যমে বাতিল করা হবে, সেটা তো বলা হয়নি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শর্তহীন সংলাপে রাজি হয়েছেন। তাহলে সরকারের পক্ষ থেকে অন্য সময়ের চেয়ে বেশি সাড়া মিলছে না কেন—এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘একবার তিনি বললেন, তলে তলে আলোচনা হয় না। আমাদের আলোচনার আহ্বানকে গুরুত্ব না দিয়ে তিনি আলটিমেটাম দিয়ে আমাদের সংলাপের প্রস্তাব নাকচ করে দিলেন। তাঁর কোনো প্রস্তাব দেওয়ার আগে নিকট অতীতে কী হয়েছে, সেটা মনে রাখতে হবে।’

বাংলাদেশে আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নয়

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশে আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা ২০০৭-২০০৮ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে সংবিধান সমুন্নত রাখা হবে। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অসাংবিধানিক ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

আশরাফ আরও বলেন, আওয়ামী লীগের বর্ধিত সভা দৃঢ়ভাবে মনে করে, বর্তমান সংবিধানের আওতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কেবল নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই করা সম্ভব। বিশ্বব্যাপী পরীক্ষিত নির্বাচনকালীন সরকারব্যবস্থাই হলো সংসদীয় গণতন্ত্রের অপরিহার্য অনুকরণীয় পথ। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নেওয়ার জন্য দেশের সব গণতান্ত্রিক দলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

সভা-সমাবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সবার ওপরই কার্যকর হবে

সভা-সমাবেশের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মাসের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সব সময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন হয় না। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মৃত্যুর হার বেশি না হলেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এ জন্য এক মাস সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘এটি শুধু বিরোধী দলের ওপর নয়, সরকারি দলের ওপরও কার্যকর হবে।’

দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার তাগিদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দলের বর্ধিত সভায় বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার তাগিদ দেওয়া হয়েছে। যেসব জেলা ও উপজেলায় সম্মেলন অসমাপ্ত রয়েছে, অবিলম্বে সেসব জেলা ও উপজেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, সর্বস্তরের দলীয় সংগঠন এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে অবিলম্বে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়। সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফর করবেন বলে তিনি জানান। পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে দুর্যোগপীড়িত এলাকার মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম চালানো হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক প্রমুখ।

ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার
ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ রোববার বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক সাবিনা ইসলামের পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই ই-মেইলে দাবি করা হয়, ১৬ মে রাত ১১টা থেকে এ নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। কিন্তু ই-মেইল ব্যবস্থাপনার ত্রুটির কারণে দেশ থেকে ইন্টারনেটে যুক্ত হওয়ার মূল মাধ্যম আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এই নির্দেশনা পৌঁছায়নি। এ জন্য বিটিআরসি দুঃখ প্রকাশ করছে।

গত বুধবার বিটিআরসির পাঠানো চিঠিতে বলা হয়, আইআইজি যেন ১৫ মে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গ্রাহকদের (আইএসপি) কেনা ব্যান্ডউইডথের ক্ষেত্রে আপলোড ব্যান্ডউইডথ সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত সরবরাহ করে। অর্থাত্, ইন্টারনেটে কোনো কিছু আপলোড করার ক্ষেত্রে গতি কমিয়ে দিতে বলা হয়।

ওই পদক্ষেপ সম্পর্কে তখন বিটিআরসির পরিচালক (স্পেকট্রাম ব্যবস্থাপনা) সাজ্জাদ হোসেন  বলেন, ‘অবৈধ ভিওআইপি ব্যবসা কীভাবে হচ্ছে, তা পর্যবেক্ষণের স্বার্থে বিটিআরসি ১৫ মে রাতে সাময়িকভাবে সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত এ নির্দেশ দেয় আইআইজিগুলোর জন্য। চার ঘণ্টায় তিনটি মুঠোফোন প্রতিষ্ঠানের কল আসা-যাওয়া পর্যবেক্ষণ করা হয়। কিন্তু রাত ১১টার পরই ইন্টারনেটের ওপর এ বাধা উঠিয়ে দিতে আইআইজি প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়।’

তবে আইআইজি-সংশ্লিষ্ট কয়েকটি সূত্র গতকাল জানায়, এ নির্দেশ তুলে দেওয়ার কোনো চিঠি তারা পায়নি। বরং ১৬ মে সন্ধ্যায় কয়েকটি আইআইজিকে আইএসপির জন্য আপলোড ব্যান্ডউইডথ ৯০ শতাংশ কমিয়ে মাত্র ১০ শতাংশ করার নির্দেশ দেয় বিটিআরসি। এতে যখন ইন্টারনেট-সেবা গুরুতরভাবে ব্যাহত হতে থাকে, তখন রাত ১১টায় এ নির্দেশনা তুলে নেওয়া হয়। কিন্তু ২৫ শতাংশ পর্যন্ত আপলোড গতি সীমিত রাখার নির্দেশ গতকাল রাত পর্যন্ত প্রত্যাহার করা হয়নি।

‘আগামী এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ’
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামী এক মাস রাজনৈতিক দলকে কোন ধরনের সভা-সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে আগামী এক মাস কোন রাজনৈতিক দলকে কোন ধরনের সভা-সমাবেশ করতে দেয়া হবে না। নাশকতা প্রতিরোধেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিরোধী দলকে সংসদে এসে তাদের দাবি জানানোর কথা বলেছেন তিনি।

উল্লেখ্য গত ৫ই মে হেফাজতে ইসলামের অবরোধ ও ওইদিন রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর থেকে রাজধানীতে সভা সমাবেশের অনুমতি দিচ্ছে না মহানগর পুলিশ। প্রধান বিরোধী দল দুই দফায় সমাবেশের আবেদন করেও অনুমতি পায়নি। সর্বশেষ জাতীয় প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভা, মানববন্ধনেও অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়।

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল
স্টাফ রিপোর্টার: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। তার সফর সঙ্গী হবেন সহধর্মিণী রাহাত আরা বেগম। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। কারাবন্দি থাকাবস্থায় তার গলার রক্তনালীতে ব্লক ধরা পড়ে। মূলত ওই ব্লক অপসারণেই সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল। উল্লেখ্য, ১৮ দলীয় জোটের কর্মসূচিতে নৈরাজ্যের অভিযোগে দলের ৯ জন সিনিয়র নেতাসহ ৭ই এপ্রিল নিম্নআদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়। কারাগারে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আলমগীর। পরে ২৫শে এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে কারাকর্তৃপক্ষ। বঙ্গবন্ধু হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের পরীক্ষা-নিরীক্ষায় মির্জা আলমগীরের কণ্ঠনালীতে ব্লক ধরা পড়ে। ফলে উচ্চ আদালতের জামিনে ৩০ দিন কারাভোগের পর ৬ই মে মুক্তি পেলেও বাসায় যেতে পারেননি তিনি।